উত্তরদিনাজপুর

অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ

গোপন সুত্রের খবরের ভিত্তিতে দুটি অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ
থানার পুলিশ। রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস জানান, বুধবার গোপন সুত্রে পুলিশের কাছে খবর আসে রায়গঞ্জের চন্ডিতলায় এক যুবক আগ্নেয়াস্ত্র
নিয়ে ঘোড়াফেরা করছে।  সেই সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে পিনাকি দাশগুপ্ত নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে
দুটি অত্যাধুনিক মানের আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কি উদ্দেশ্যে পিনাকি দাশগুপ্ত আগ্নেয়াস্ত্র নিয়ে চন্ডিতলা
এলাকায় গোড়াফেড়া করছিল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানা পুলিশ বলে জানা
গেছে।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/hjwgyEcN6bA